Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ধর্ষণের অভিযোগে বাবা আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ধর্ষণের অভিযোগে বাবা আটক

সপ্তম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাবা আফতাব আলী ওরফে চিনু মিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আফতাব আলী ওই ইউনিয়নের গিয়াসনগর গ্রামের কাছিম আলীর ছেলে।

 

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, ধর্ষণের শিকার ওই কিশোরী একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। দেড় মাস আগে তার মা কাজের জন্য প্রবাসে যান।

 

তিনি প্রবাসে যাওয়ার পর থেকে আফতাব তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাড়িতে থাকতেন। গত ২২ এপ্রিল রাতে খেয়ে ঘুমিয়ে পড়লে আফতাব ওই কিশোরীকে ধর্ষণ করে।

   

ধর্ষণের শিকার মেয়েটি সোমবার (২৪ এপ্রিল) তার নানার বাড়িতে গিয়ে বিষয়টি জানালে মঙ্গলবার সকালে নানি থানায় এসে এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই অভিযুক্ত আফতাবের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।