Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

ধর্মঘট দিয়ে গণসমাবেশ ঠেকানো যাবে না : বিএনপি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ধর্মঘট দিয়ে গণসমাবেশ ঠেকানো যাবে না : বিএনপি

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান বলেছেন, বিএনপির সমাবেশ ঠেকাতেই সিলেটে পরিবহন ধর্মঘট আহবান করা হয়েছে।

 

তবে অবরোধ, ধর্মঘট দিয়ে গণসমাবেশ ঠেকানো যাবেনা বলে জানিয়েছেন বিএনপি নেতারা। সকল বাধা উপেক্ষা করে ১৯ নভেম্বরের সমাবেশে মানুষের ঢল নামবে।

 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে গণসমাবেশের ভেন্যু পরিদর্শন করেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

 

এসময় নেতৃবৃন্দ জানান, সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে শতশত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে হয়রানি বন্ধের আহ্বান জানান বিএনপি নেতারা।

 

এর আগে, গতরাতে এক সভা শেষে, আগামী ১৯ নভেম্বর পরিবহন ধর্মঘট আহবান করে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। সিলেটে রেজিস্ট্রেমনবিহীন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা, বৈধ অটোরিকশাগুলোতে গ্রিল স্থাপন ও নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়াসহ কয়েকটি দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা বাস মালিক সমিতি। এর সাথে রাজনৈতিক কোনো ইস্যু জড়িত নয় বলে জানান তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।