Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

দৌলতপুর সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম,সা.সম্পাদক তাশরিক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দৌলতপুর সাংবাদিক ফোরামের সভাপতি সেলিম,সা.সম্পাদক তাশরিক

দেশ-বিদেশে কর্মরত কুষ্টিয়ার দৌলতপুর স্থায়ী ঠিকানা এমন সাংবাদিকদের সংগঠন 'দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া' এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 

নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক ভোরের কাগজের দৌলতপুর উপজেলা প্রতিনিধি এস আর সেলিম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি তাশরিক সঞ্চয়।

 

রোববার (২০ অক্টোবর) সংগঠনটির উপদেষ্টা দ্যা ডেইলি অবজারভারের দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম (শাহীন) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।এর আগে সর্বসম্মতিক্রমে দৌলতপুর সাংবাদিক ফোরামের দুই বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়। দৌলতপুর সাংবাদিক ফোরাম কুষ্টিয়া'র পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন- সহসভাপতি চ্যানেল টোয়েন্টিফোর (ঢাকায় কর্মরত) রিপন ফরায়েজী।

 

যুগ্ম সাধারণ সম্পাদক দেশ টিভি (ঢাকায় কর্মরত) সজল বিশ্বাস। সাংগঠনিক সম্পাদক দৈনিক গণকণ্ঠের দৌলতপুর প্রতিনিধি অন্তর আহমেদ,দপ্তর সম্পাদক দৈনিক জনবাণীর দৌলতপুর প্রতিনিধি হাসনাউল হুসনা,অর্থ সম্পাদক দৈনিক কুষ্টিয়ার কাগজের দৌলতপুর প্রতিনিধি আবু জুবায়ের হোসেন লিমন, তথ্য-প্রকাশনা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক কুষ্টিয়া দর্পণের দৌলতপুর প্রতিনিধি সাকিব আল হাসান।

 

ফোরামের কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক হাওয়া পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক ইন্টারন্যাশনালের দৌলতপুর প্রতিনিধি সাইফুল ইসলাম এবং দ্যা পিপলস নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মেছবাহ উদ্দীন।

   

প্রসঙ্গত, 'সঠিক সিদ্ধান্ত এবং বস্তুনিষ্ঠ খবর' এই স্লোগান নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া।প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজ ও সাংবাদিকতার মান উন্নয়ন প্রসঙ্গে কাজ করে আসছে সংগঠনটি। তাশরিক সঞ্চয়কে আহ্বায়ক এবং এস আর সেলিমকে সদস্য সচিব করে যাত্রা শুরু করে দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।