Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দৌলতদিয়া-পাটুরিয়া রুটের যাত্রীদের জন্য সুখবর

admin • 28 Mar 2024, 07:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া রুটের যাত্রীদের জন্য সুখবর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চ ঘাটে যাত্রী সাধারণের ঘরে ফেরা নির্বঘ্ন করতে ফেরি চলবে ১৫টি আর লঞ্চ চলাচল করবে ২০টি।

 

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান সুষ্ঠুভাবে চলাচল ও ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় সভায় এ তথ্য জানান বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন।

 

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় ঈদে ঘরে ফেরা ও ঈদ পরবর্তী কর্মে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের আগে পাঁচ দিন ও পরে পাঁচদিন নদীতে বালুবাহী ব্লাকহেড চলাচল বন্ধ থাকবে।

 

এছাড়া ঈদের তিনদিন আগে ও পরের তিন দিন পর্যন্ত সড়ক পথে পণ্যবাহী পরিবহন বন্ধ থাকবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ থাকবে। এছাড়া ঘাটে যাত্রী ও যানবাহন চলাচলে ১৫টি ফেরি,২০টি লঞ্চ চলাচল করবে। পরিবহন, ফেরি ও লঞ্চে যারা কর্মরত থাকবে তাদের নির্দিষ্ট পোষাক ও পরিচয় পত্র বাধ্যতামূলক থাকতে হবে।

 

এ সময় ঘাট হয়ে ২১টি জেলায় ঈদ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা থাকবে। তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা ও তাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করা হবে। বিআইডব্লিউটিসি'র চাঁদাবাজিসহ বিভিন্ন সেক্টেরের চাঁদাবাজি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়।

 

সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক মোসাম্মৎ মোর্শেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জোতি বিকাশ চাকমা, গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রহমান, দৌলতদিয়া বিআইডব্লিউটিসি'র ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন, বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক ( পোর্ট অফিসার) মো. সাজ্জাদুর রহমান প্রমূখ।

 

সভায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান অভিযোগ করেন, ঘাটে প্রতিটি গাড়ি থেকে বাড়তি টাকা নেয় বিআইডব্লিউটিসি। এটিকে নিবর চাঁদাবাজি বলা যায়। প্রতিদিন এক হাজার গাড়ি পার হলে এক লাখ টাকা চাঁদাবাজি হয় বলে দাবি করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।