Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

admin • 27 Dec 2023, 07:45 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে কুয়াশার কারণে পদ্মা নদীতে নৌযান চলাচলের জন্য মার্কিন বাতি দেখা বন্ধ হয়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।

 

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। বুধবার ভোর ৪টার পর থেকে কুয়াশার চাঁদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

 

এদিকে নদী পারাপার হতে আসা কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় ঘাট এলাকায় আটকা পড়ে। আটকে পাড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টরা তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েন।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ভোর ৪টা ৩০ মিনিট থেকে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।