Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ জেলার খবর

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ-দূর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১২ মে) রাত ১০টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

শনিবার (১৩ মে) সকালে লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি সংবাদমাধ্যম কে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।

 

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে দুর্ঘটনা এড়াতে উর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের নি‌র্দেশে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে লঞ্চ চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়েছে। ত‌বে এখনও এই রু‌টে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রীরা ফেরিতে করে তাদের গন্তব্যে যাচ্ছেন। ঘুর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ফেরি চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। যদি পরিবেশ পরিস্থিতি বেশি খারাপ হয় তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিলে তখন ফেরি চলাচল বন্ধ হবে। বর্তমানে এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।