Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেল শিশুর

admin • 10 Sep 2024, 10:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেল শিশুর

রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকার একটি বাসায় দোলনায় দোল খাওয়ার সময় গলায় ফাঁস লেগে লাবিব (৬) নামে এক শিশু মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু লাবিব লক্ষ্মীপুরের রামগঞ্জ সদরের নুরুল আমিনের ছেলে। বর্তমানে তেজগাঁও যে বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকতে বলে জানিয়েছেন স্বজনরা। দুই ভাই এক বোনের মধ্যে লাবিব ছিল দ্বিতীয়।

লাবিবের মা লাবনী আক্তার বলেন, ‘আমার ছেলে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। সন্ধ্যার দিকে সে দোলনায় দোল খাচ্ছিল। এমন সময় অসাবধানতাবশত ওই দোলনায় গলায় ফাঁস লেগে অচেতন হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশু লাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।