Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ: বিটিআরসি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ: বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার বলেছেন, বর্তমানে দেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫২.৮ মিলিয়ন অর্থাৎ ৫ কোটি ২৮ লাখ। 

   

টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভায় মঙ্গলবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ তথ্য জানান।

 

এ সময়ে তিনি সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকতে আহ্বান জানান। একইসাথে, শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স সেবাটি বিনামূল্যে দেয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুরোধ জানান।

তিনি বলেন, 'বিটিআরসি নিজে কোন ব্যবসা করে না। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। এটি একটি শক্তিশালী সংগঠন। সরকারের অন্যতম উদ্দেশ্য ইন্টারনেট সেবাকে সকলের কাছে সহজলভ্য করে তোলা। দেশে ৯৮ শতাংশ এলাকায় ৪জি সেবা চালু রয়েছে।'

 

সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি লংঘন ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি সেল তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

 

গ্রাহকের কলড্রপের ভোগান্তি নিয়ে  তিনি বলেন, 'মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপ হলে টাকা ফেরৎ পাওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে কেউ সেবা বঞ্চিত হলে হেল্পলাইন ১০০ নম্বরে ফোন কল করে সরাসরি অভিযোগ করা যাবে।'  

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।