Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

দেশে ফিরলেন লিবিয়ায় আটকেপড়া ১৫১ বাংলাদেশি

admin • 05 Sep 2023, 07:28 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশে ফিরলেন লিবিয়ায় আটকেপড়া ১৫১ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া ১৫১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এদের অনেকে লিবিয়ার বেনগাজি শহরের গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় উদ্ধার করে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের দেশে পাঠায়।

এর আগে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসান মোহাম্মদ খায়রুল বাশার বাংলাদেশি অভিবাসীদের বেনগাজির বেনিনা বিমানবন্দরে বিদায় জানান।

রাষ্ট্রদূত আবুল হাসান মোহাম্মদ খায়রুল বাশার জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ডিটেনশন সেন্টার লিবিয়ার বিভিন্ন স্থানে বিপদগ্রস্ত বাংলাদেশি অভিবাসীদের উদ্ধার করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। লিবিয়ার বিমান বন্দরে তিনি প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।

 

বিশেষ করে তিনি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রবাসীদের অধিকার সুরক্ষা, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ওপর প্রণোদনা দেওয়া এবং প্রবাসীদের সর্বজনীন পেনশনের আওতায় আনার বিষয়টি তাদের জানান। এছাড়াও তিনি অবৈধ অভিবাসনের বিভিন্ন ঝুঁকিপূর্ণ দিক তুলে ধরে তাদের ভবিষ্যতে এমন পথ পরিহার করার পরামর্শ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।