Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
জেলার খবর

দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি,চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
দেশে চাঁদাবাজি বন্ধ হয়নি,চাঁদাবাজ পরিবর্তন হয়েছে: হাসনাত

দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলাও আলেম-ওলামাদের দায়িত্ব।

 

আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন। শনিবার (২১ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন আয়োজিত ওই মতবিনিময় ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, দখলদারিত্বের অবসান হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে। যেন কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগাতে না পারে। বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা সংখ্যালঘু রয়েছেন তারা এ দেশে সবচেয়ে বেশি নিরাপদ। আমরাই তাদের সবচেয়ে বেশি নিরাপদে রাখতে পারব।

 

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানার সভাপতিত্বে ও মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের উপদেষ্টা নাজমুল হাসান নাহিদ, সমন্বয়ক মুহতাদির যারিফ সিক্ত ও মো. সিয়াম আহাম্মেদ প্রমুখ।

 

এছাড়া একইস্থানে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ। এসময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার নিয়ে জরুরি করণীয় নিয়ে আলোচনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।