Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

দেশে এক দিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
দেশে এক দিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

দেশে গত এক দিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন ঢাকা মহানগরের ও পাঁচজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৬৬৩ জন। এর মধ্যে এক হাজার ৭৬৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে।

 

ঢাকায় ভর্তি হয়েছে ৯০০ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ৯১৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৫৯ হাজার ৮৩৫। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮।

 

গত আগস্ট মাসে ডেঙ্গুতে মারা গেছে ৩৪২ জন। হাসপাতালে ভর্তি হয় ৭১ হাজার ৯৭৬ জন। আর চলতি সেপ্টেম্বরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ২৭ জন ডেঙ্গু রোগী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।