Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

দেশে অক্টোবরে কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
দেশে অক্টোবরে কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

দেশে ভোজ্যতেলের দাম কমানো নিয়ে সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে।

   

মন্ত্রী বলেন, আগামী মাসে (অক্টোবর) ভোজ্যতেলের দাম আরও একধাপ কমতে পারে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে।

   

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরো বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে।

   

এর আগে, গত ২৩ আগস্ট বোতলজাত সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়। খোলা সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয় এবং ৫ লিটারের বোতল ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।