Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দেশের সবচেয়ে বড় সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

admin • 06 Apr 2026, 03:24 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেশের সবচেয়ে বড় সার কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি সংকটে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক মাসের জন্য জন্য প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) কোম্পানির ব্যবস্থাপক (জিএম, অ্যাডমিন) সাজ্জাদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে শাহজালাল সার কারখানার উৎপাদন গত ৩ এপ্রিল দুপুরে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালনি সংকট ও গ্যাসের সরবরাহ কম থাকার কারণে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত ৩ এপ্রিল থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ রাখা হয়। তবে আগামী মে মাস থেকে পুনরায় গ্যাস সরবরাহের কথা রয়েছে। এরপর উৎপাদন কার্যক্রম চালু করা হতে পারে।

গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের সভাপতিত্বে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এপ্রিল-জুন তিন মাসের জন্য শাহজালাল ফার্টিলাইজার, ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন চালু রাখার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির উৎপাদন বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে এপ্রিল মাসে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ চালু রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় এবং পেট্রোবাংলাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।