Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জাতীয়

দেশের জন্য সততার সাথে কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেশের জন্য সততার সাথে কাজ করবে ‘জনতা পার্টি বাংলাদেশ’

দেশের জন্য সততার সাথে কাজ করবে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’— এমন মন্তব্য করেছেন সদ্য আত্মপ্রকাশ হওয়া দলটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

ইলিয়াস কাঞ্চন বলেন, ইতোপূর্বে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনিভাবে কাজ করে যাবো। নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলো থেকে সহযোগিতা পাওয়া যায়নি উল্লেখ করে, এ বিষয়ে সরকারের সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

 

দলের মহাসচিব শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থি দল হবে জনতা পার্টি। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে নতুন দলটি দৃঢ় অবস্থান থাকবে। এছাড়াও জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি। সবাইকে নিয়ে নতুন জাতীয় ঐক্য গড়ে তোলার ওপরও জোর দেন মহাসচিব।

 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনএম’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের (জানিপপ) চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহসহ বিভিন্ন আইনজীবী, অবসরপ্রাপ্ত সরকারি ও সামরিক কর্মকর্তারা।

 

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ২ ডজন নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।