Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেয়ালে আছড়ে ৩ মাসের শিশুসন্তানকে হত্যা করলো বাবা!

admin • 12 Sep 2024, 09:55 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেয়ালে আছড়ে ৩ মাসের শিশুসন্তানকে হত্যা করলো বাবা!

নাটোরে মুরসালিন নামের ৩ মাসের শিশুসন্তানকে দেয়ালের ওপর আছড়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ইয়াসিন আলীকে তার বাড়ি থেকে আটক করেছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়নপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বাবার বাড়ি থেকে ছেলেকে টিকা দিয়ে বুধবার স্বামীর বাড়িতে আসে মা রুপা বেগম। দুপুরে রান্না-বান্না করে ছেলেকে রেখে পাশের বাড়িতে তিনি পানি আনতে যায়। এসময় শিশুটি কান্না শুরু করলে রেগে গিয়ে বাবা ইয়াছিন আলী বাচ্চাটিকে দেয়ালের ওপর আছড়ে ফেলে। পানি নিয়ে এসে মা রুপা বেগম দেখেন তার ছেলে অচেতন এবং মাথা ও নাখ-মুখে আঘাতের চিহ্ন। দ্রুত পাশের বাড়িতে নিয়ে গিয়ে মাথায় পানি দিয়ে পরে স্থানীয়দের সহায়তায় রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিশুর চাচা খলিল বলেন, রাস্তায় ছোট ভাইয়ের বৌয়ের সঙ্গে দেখা। কান্নাকাটি করে বলছে ভাই আমার ছাওয়ালেক বাঁচান। আমার ছাওয়ালেক মাইরে ফেলছে। তারপর হাসপাতালে আনলে ডাক্তাররা বলে মারা গেছে।

 

এ বিষয়ে জানতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী বলেন, এমন একটি ঘটনা জানতে পেরেছি। পুলিশ শিশুটির বাবাকে আটক করেছে। শিশুটির ময়নাতদন্তে হবে। এরপর তদন্ত করে প্রকৃতপক্ষে কী ঘটেছিল তা জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।