Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও কর্ম বিরতি

admin • 18 Sep 2024, 02:56 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও কর্ম বিরতি

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে তারা মানববন্ধন করে। এর আগে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন।

মানববন্ধনে বক্তব্য দেন দেবীগঞ্জ নৃপেন্দ্র নারায়ন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তনবিরুজ্জামান রুবেল, দেবীগঞ্জ অলদিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৭ সেপ্টেম্বর ঢাকার শিক্ষা ভবনের সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও মাধ্যমিক শিক্ষা অফিসাররা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা করে। তাদের কে বিচারের আওতায় নিয়ে আসতে। এন্ট্রি পদ ৯ম গ্রেড ধরে চার স্তর বিশিষ্ট পদসোপান বাস্তবায়ন এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হতে মাধ্যমিক শিক্ষা অফিসারে পদায়ন এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর করতে হবে‌। গোটা বাংলাদেশে প্রতিবাদ কর্মসূচি চলছে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি । যদি এর বিচার না হয় তাহলে পরিবর্তে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।