Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

admin • 22 May 2024, 11:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জ উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

 দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মদন মোহন রায়,ভাইস চেয়ারম্যান পদে মঞ্জুরুল ইসলাম মনু এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিতু আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে দশটায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ শরীফুল আলম। বেসরকারিভাবে এই তিনজনকে নির্বাচিত ঘোষণা করেন তিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীক নিয়ে মদন মোহন রায় ৩৪ হাজার ৩৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসনাৎ জামান চৌধুরী জর্জ আনারস প্রতীক নিয়ে ২৯ হাজার ৩৩২ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে মঞ্জুরুল ইসলাম মনু ৪৪ হাজার ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপঙ্কর রায় মিঠু টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৮ হাজার ৫৭৫ ভোট পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার কলস প্রতীকে ৪২ হাজার ৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামিলা খাতুন হাঁস প্রতীক নিয়ে ২৮ হাজার ৮২৫ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে দেবীগঞ্জ উপজেলার ৬৭ টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ চলে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।