Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

admin • 02 Apr 2026, 12:33 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেফতার ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে র‌্যাব-১৩ এর অভিযানে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমন্ডল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল।

 

অভিযানে ২৯ কেজি ওজনের, ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় খগেরহাট (বিনয়পুর) এলাকার সুজন মহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি উদ্ধারকৃত এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক মূর্তিটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন।

 

তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।