Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ৪ জুয়াড়ি আটক

admin • 24 Jan 2024, 07:45 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ৪ জুয়াড়ি আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টায় দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজারের মাছ হাটির দক্ষিণ পাশে একটি গুদাম ঘরের ভিতরে চালিয়ে নগদ ৬ হাজার ৯২৫ টাকা, দুই বান্ডিল তাসসহ চার জুয়াড়িকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- লক্ষ্মীরহাট নতুনপাড়া এলাকার শাহজাহানের ছেলে জুয়েল রানা, লক্ষ্মীরহাট এলাকার লালশাহার ছেলে মোস্তফা কামাল, সুলতানপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে মিরুল হোসেন, দেলোয়ার হোসেনের ছেলে নাসির উদ্দিন।

  পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টায় দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক এরশাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট বাজারের মাছ হাটির দক্ষিণ পাশে একটি গুদাম ঘরের ভিতরে অভিযান পরিচালনা করেন।অভিযানে নগদ ৬ হাজার ৯২৫ টাকা, দুই বান্ডিল তাসসহ চার জুয়াড়িকে আটক করে পুলিশ।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এই ঘটনায় দেবীগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা অনুযায়ী মামলা দায়ের করে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।