Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

admin • 07 Mar 2024, 10:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

- দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল পৌনে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার বানুরহাট বাজার এলাকা থেকে ১৭ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

 

এসময় মূর্তি পাচারের দায়ে ৩জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলার বন্দীরাম এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে মোঃ শাহীন(৪০), তেঁতুলিয়া উপজেলার কৃষ্ণকান্ত জোত এলাকার মৃত আমানত আলীর ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৮) ও মোঃ একরামুল হকের ছেলে মোঃ শহিদুল (৫৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, কষ্টি পাথরের মূর্তি ক্রয় বিক্রয় হইবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন জন ব্যক্তি বানুরহাট এলাকায় অবস্থান করছে এমন তথ্য আসে গোয়েন্দা পুলিশের কাছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বানুর হাট বাজারে আশ-পাশ ও দোকানে ওৎ পেতে থাকেন।

 

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আবু হোসেন এর নেতৃত্বে একটি ফার্মেসীতে প্রবেশের সময় ১৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তি সহ ৩জনকে আটক করা হয়। জব্দকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির উচ্চতা ২৯ ইঞ্চি, প্রন্ত ১১ ইঞ্চি এবং ওজন ১৭ কেজি। মূর্তিটির অনুমানিক বাজার মূল্য ৭ কোটি টাকা।

 

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানায়, "গোয়েন্দা পুলিশের অভিযানে একটি বিষ্ণু মূর্তি সহ ৩জনকে আটক করা হয়েছে। এঘটনায় দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।