Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে রেলমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত

admin • 04 Jan 2024, 09:42 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে রেলমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ রেলমন্ত্রীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৪ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় দেবীগঞ্জ পৌর সদরের ঐতিহাসিক দেবদারু তলায় পৌর আওয়ামী লীগের আয়োজনে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সুইডেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান, দেবীগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদ হাসান স্বপন ও সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ মিঠু, উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল কুমার শর্মা ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয় প্রমুখ।

এছাড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মাজুর সঞ্চালনায় জনসভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন এবং নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন দলীয় নেতাকর্মীদের নির্বাচনের দিন পাড়া প্রতিবেশীদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। আশ্বাস দেন নির্বাচনে জয় লাভ করলে অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার এবং মেগা প্রকল্পের কাজ গুলো দ্রুত শুরু করার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।