Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন

admin • 05 Nov 2023, 08:41 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন উদ্বোধন

দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো.নূরুল ইসলাম সুজন এমপি।

 

(৫ নভেম্বর ) রবিবার বিকালে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

পরবর্তীতে তিনি বিদ্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন এবং বিদ্যালয় মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।