Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর খেলাধুলা

দেবীগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্থানীয় সরকার দিবস উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে দেবীগঞ্জ পৌরসভা। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টা'য় পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দীক আবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্বোধনী খেলায় দেবীগঞ্জ পৌরসভার ৬ ও ৮ নাম্বার ওয়ার্ডের টিম অংশগ্রহণ করে। খেলায় ৮ নাম্বার ওয়ার্ড জয় লাভ করে। টুর্নামেন্টে নির্ধারিত তারিখে পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৩টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।