Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দেবীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন

পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে 'দেবীগঞ্জ উপজেলাবাসী' ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

 

ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য দেন দেবীগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তাঁরা বলেন, চীনের অর্থায়নে বাংলাদেশে একটি এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি, পঞ্চগড় জেলার মধ্যে দেবীগঞ্জই সবচেয়ে যৌক্তিক ও উপযুক্ত স্থান। এখানে প্রয়োজনীয় জমি আছে, অবকাঠামো আছে এবং বৃহত্তর জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব।

 

বক্তারা আরও বলেন, দেবীগঞ্জ দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার দিক থেকে অবহেলিত। আধুনিক হাসপাতাল ও পর্যাপ্ত চিকিৎসক নেই। রোগীদের রংপুর, দিনাজপুর কিংবা ঠাকুরগাঁওয়ে যেতে হয়, যা অত্যন্ত দুর্ভোগের। এই অঞ্চলের সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে মেডিকেল কলেজ ও হাসপাতালটি দেবীগঞ্জে স্থাপন করতে হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।