Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জেলার খবর

দেবীগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে মাদক বিরোধী আলোচনা সভা

নেশার ফাঁদে পড়বে যারা, সব হারিয়ে মরবে তারা' এই প্রতিপাদ্য কে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুন) বেলা ১২ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও ইমামদের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিসট্রেট গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি।

ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোছাঃ দিলারা রহমান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফুল হক, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল মোকাদ্দেম, ইসলামিক ফাউন্ডেশন পঞ্চগড় জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার আজগর আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মাদকের বিভিন্ন কুফল এবং প্রতিরোধের কৌশল নিয়ে আলোচনা করেন। এসময় মাদক প্রতিরোধে শিক্ষক এবং ইমামদের অগ্ৰনী ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।