Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

admin • 13 Nov 2023, 02:31 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে আয়োজনে এবং সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ্) এর সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়।

 

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চিশতি।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি নির্মল শর্মা, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।

 

এছাড়া উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানগণ, বিভিন্ন এনজিওর ব্যবস্থাপক ও গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

সমন্বয় সভায় ব্রাকের পক্ষ থেকে বাল্যবিয়ে প্রতিরোধে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বাল্যবিয়ে প্র

তিরোধে জনপ্রতিনিধিদের মাধ্যমে সকলকে সচেতন করার বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ।

একই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহযোগিতায় ভোক্তা অধিকার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শেখ সাদিক ভোক্তা অধিকার রক্ষায় উক্ত সংস্থার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভোক্তা অধিকার রক্ষায় সকলকে সচেতন করতে জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আহ্বান জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।