Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

admin • 24 Apr 2024, 11:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে বড় ভাইয়ের আঘাতের ৫ দিন পর জুয়েল রানা শাহীন(২৬) নামে এক মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ঐ যুুবক দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নের বাগদহ দিলালপাড়া এলাকার সইফুর রহমানের ছেলে।

পুলিশ সুত্র জানায়, নিহত শাহীন মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাড়ীতে বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর এবং অত্যাচার করতো। বড়ভাই সোহাগ তাকে প্রায়ই শাসন করে থাকেন। তবে গত ১৮ এপ্রিল শাহীনের অত্যাচারে বিরক্ত হয়ে বড় ভাই লাঠি দিয়ে শাহীনের মাথায় আঘাত করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শাহীন। গ্রামে প্রাথমিক চিকিৎসা শেষে আহত শাহীনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যায় শাহীন। শাহীনের লাশ গতকাল রাতেই বাড়ীতে নিয়ে আসে পরিবারের লোকজন।

এদিকে, বুধবার (২৪ এপ্রিল) সকালে শাহীনের মৃত্যুর খবর পায় দেবীগঞ্জ থানা পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে। এ ঘটনায় নিহত শাহীনের বাবা বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেছেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন,"মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের বাবা বাদী হয়ে নিহতের বড় ভাই এবং মায়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় তাদের দুজনকেই গ্ৰেপ্তার করা হয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।