Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দেবীগঞ্জে ফার্মেসির ভিতর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ফার্মেসির ভিতর থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 পঞ্চগড়ের দেবীগঞ্জে ফার্মেসির ভিতর থেকে শ্যামল সেন (৪০) নামে এক ব্যবসায়ীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট বাজারে অবস্থিত 'মেসার্স বর্ণ ফার্মেসি' থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

শ্যামল সেন একই ইউনিয়নের বিনয়পুর সেনপাড়া গ্রামের খগেন সেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শ্যামল সেন বাড়ি থেকে খগেরহাটে নিজস্ব ফার্মেসির দোকানে আসেন। রাত ৮টার দিকে তার প্রতিবেশী দিনো সেন একাধিকবার তার মোবাইলে কল দেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে বাড়িতে গিয়ে খোঁজ নেন।

 

সেখানেও না পেয়ে রাত ১০টার দিকে তিনি শ্যামল সেনের দোকানে যান এবং শাটার বন্ধ দেখতে পান। এরপর আবার ফোন দিলে দোকানের ভেতর থেকে রিংটোন বাজতে শোনা যায়। সন্দেহ হলে শাটার তুলে ভেতরে শ্যামল সেনকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন। তার চিৎকার ও ডাকাডাকিতে আশপাশের লোকজন ছুটে আসে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, শ্যামল সেন নামে এক ফার্মেসি ব্যবসায়ীর গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

পরিবারের সদস্যরা জানায় তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছিলো। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।