Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ বিতরণ

admin • 11 Nov 2024, 07:04 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমের ফসলের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদের সভাপতিত্বে প্রণোদনার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ তুরাব হোসেন

 

সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাঈম মোর্শেদ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও গম, ভূট্টা, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসেবে দেবীগঞ্জ উপজেলার ৭ হাজার ৭০০ জন কৃষকের মাঝে ফসলের বীজ ও সার বিতরণ করা হবে।

 

এর মাঝে ৪ হাজার জন কৃষকের মাঝে সরিষা, ৬০০ জনের মাঝে গম, ১ হাজার ৬০০ জনের মাঝে ভুট্টা, ১ হাজার ৪০০ জনের মাঝে চিনা বাদাম এবং ১০০ জনের মাঝে শীতকালীন পেঁয়াজের বীজ বিতরণ করা হবে।

 

এছাড়া জনপ্রতি ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন সরকার, উপজেলা প্রেস ক্লাবের নাজমুস সাকিব মুন প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।