Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে দেড় দশক পর বিএনপির সম্মেলন: সভাপতি গণি,সম্পাদক হ্যাপী

admin • 11 Feb 2025, 09:38 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে দেড় দশক পর বিএনপির সম্মেলন: সভাপতি গণি,সম্পাদক হ্যাপী

পঞ্চগড়ের দেবীগঞ্জে দীর্ঘ দেড় দশক পর উপজেলা বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়া এবং সাধারণ সম্পাদক পদে আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী নির্বাচিত হয়েছেন।

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত দশটায় পৌরসদরের দেবদারু তলায় উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ সদস্যর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।

 

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক পদে হারুন অর রশিদ এবং ডা. নজরুল ইসলাম নির্বাচিত, যুগ্ম সাধারণ পদে তৌকির আহমেদ তুহিন।

 

এর আগে, সকালে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় অতিথিরা বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করে সম্মেলনের প্রথম অধিবেশনের সূচনা করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

 

পরে দেবদারু তলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গণি বসুনিয়ার সঞ্চালনায় এবং আহ্বায়ক আইয়ুব আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এডভোকেট আদম সুফি প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।