Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

admin • 22 Feb 2024, 02:54 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ডোবা থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

 দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডোবা থেকে অর্ধগলিত অবস্থায় হাজারা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার ( ২২ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলার চেংঠি হাজারাডঙ্গা ইউনিয়নের পাবনাইল ব্রীজ সংলগ্ন একটি ডোবার পাশে থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। মৃত হাজার খাতুন পার্শ্ববর্তী ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপীকান্ত পুর এলাকার মোঃ সালামের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হাজারা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন । গত ১৪ ফেব্রুয়ারি থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবিষয়ে গত ১৫ ফেব্রুয়ারি পরিবারের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় ডোবার পাশে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানালে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।