Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দেবীগঞ্জে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে মেকানিক নিহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল ইসলাম নামে এক মেকানিক নিহত হয়েছে। এ ঘটনায় হাবিব নামে ট্রাকটির এক সহকারী গুরুতর আহত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ পৌরসভার আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল ইসলাম ভোলা সদর উপজেলার রামদাসপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের কালু রাড়ির ছেলে। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলায় বোনের বাড়িতে থাকতেন এবং সেখান থেকেই মেকানিকের কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারীর ডোমার উপজেলা থেকে একটি ডাম্প ট্রাক মেরামতের জন্য দেবীগঞ্জের আব্দুলপুর এলাকায় রুবেল নামে এক মেকানিকের দোকানে আনা হয়। সেখানে কাজ করার সময় অসাবধানতাবশত ট্রাকের বডির একটি অংশ পাশের পল্লী বিদ্যুৎ বিভাগের ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে রুবেল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় ট্রাকের সহকারী হাবিব।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ২ জনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ইসলামকে মৃত ঘোষণা করে। আর হাবিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তুলসী রানী জানায়, দুই জনকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে একজন মৃত ছিলেন, অন্যজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।