Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে জুলাই বিপ্লবে আহত ও শহিদদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

admin • 10 Dec 2024, 09:47 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জুলাই বিপ্লবে আহত ও শহিদদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ২০২৪ সালের জুলাই বিপ্লবে আহত ও শহিদদের পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার ( ৯ ডিসেম্বর) দুপুর দেড়টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা শেষে আহত এবং শহিদদের পরিবারের সদস্যদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

স্মরণ সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।

 

স্মরণ সভায় বক্তব্য রাখেন জুলাই গণ অভ্যুত্থানে শহিদ শাওনের সহধর্মিণী শারমিন আক্তার এবং শহীদ সাজু ইসলামের সহধর্মিণী শারমিন বেগম। এছাড়া গণ অভ্যুত্থানে দেবীগঞ্জ উপজেলায় যারা আহত হয়েছিলেন তারা বক্তব্যে জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করেন।

 

সভাপতির বক্তব্যে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, যুগ যুগ ধরে বাঙালি জাতি শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে লড়াইয় করে আসছেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ এ বৈষম্য দূর করতেই আন্দোলন শুরু করে ছাত্ররা যা পরবর্তীতে গণ অভ্যুত্থানে রুপ নেয়।

 

এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে যারা শহিদ হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়া যারা আহত হয়েছেন তাদের সু চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। দেবীগঞ্জে যারা শহিদ এবং আহত হয়েছেন তাদের কাছে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দিতে কাজ করবে উপজেলা প্রশাসন।

 

স্মরণসভায় এসময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ তুরাব হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ সোয়েল রানা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আব্দুল হালিম ও সেক্রেটারি মোঃ বেলাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবীগঞ্জ উপজেলার সমন্বয়ক ওয়াসিস আলম, খালিদ মাহমুদ সৈকত, রুমন ইসলাম প্রমুখ।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।