Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা সংস্কার

admin • 22 Mar 2024, 08:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে রাস্তা সংস্কার

 দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছা শ্রমে খানাখন্দে ভরা রাস্তা সংস্কার করলো উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শতাধিক নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে সদর ইউনিয়নের অন্তর্গত খয়ের বাগানের ভিতর দিয়ে চলাচলের কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খয়ের বাগানের মধ্যকার কাঁচা রাস্তাটি দেবীগঞ্জ সদর ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের চর তিস্তা পাড়া এবং পার্শ্ববর্তী টেপ্রীগঞ্জ ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের চিলাহাটি পাড়া এবং কামাত পাড়া এলাকার প্রায় দেড় হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। দীর্ঘ দিন ধরে বালুভর্তি ট্রলি চলাচলের ফলে বিভিন্ন খানাখন্দে রাস্তাটির বেহাল দশা দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে কর্দামাক্ত এবং শূষ্ক মৌসুমে ধুলার কারনে চলাচলে বিঘ্ন ঘটে। এলাকাবাসী দীর্ঘ দিন ধরে কাঁচা এই রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়ে আসছিলো।

 

এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কাঁচা রাস্তাটি সংস্কার করা হয়। চিলাহাটি পাড়া গ্ৰামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বলেন, "গত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারের কথা জনপ্রতিনিধিদের জানিয়ে আসছি।

 

কিন্তু পার্শ্ববতী এলাকাগুলোর রাস্তা পাকা হলেও অদৃশ্য কারনে আমাদের এই রাস্তাটি সংস্কার করা হয় না। আজকে জামায়াতের পক্ষ থেকে রাস্তাটি সংস্কার করা হয়েছে। এতে করে কিছুটা হলেও চলাচলের জন্য সুবিধা হবে।" এদিকে, একটি দলের প্রধান হিসেবে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা এই উদ্যোগ কে স্বাগত জানায়।

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল বাশার বসুনিয়া বলেন, "বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এই রাস্তাটির বেহাল দশার কারনে সাধারণ মানুষের চলাচলে দূর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ শতাধিক জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে এই রাস্তাটি সংস্কার করা হয়। এর আগেও এধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।