Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা

admin • 13 Dec 2025, 05:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অবহিতকরণ সভা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন ও গণভোটের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দুইটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

 

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ সায়েমুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস, সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক, দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ সাকিব হাসান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম মনিরুজ্জামান চৌধুরী প্রমুখ।

 

অবহিতকরণ সভায় বক্তারা প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সকলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।