সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাত টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা কৃষক দলের আয়োজনে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক (রাব্বু) এর সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা কৃষক দলের সদস্য সচিব জনাব শাহজাহান সিরাজ, দেবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোঃ তবারক (হ্যাপি), উপজেলা কৃষক দলের সদস্য সচিব প্রেমাশিষ কুমার রায় প্রমুখ ।
কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ হবে। এই সমাবেশে কৃষকদের কাছ থেকে তাদের সমস্যা এবং সম্ভাবনার কথা শোনা হবে এবং তা নোট করা হবে। পর্যায়ক্রমে সারাদেশের প্রাপ্ত তথ্য একত্রিত করা হবে এবং কৃষকদের এসব সমস্যা ও সম্ভাবনার কথা মাথায় রেখে আগামী দিনে কাজ করা হবে। এর আগে কোন সরকার কৃষকদের নিয়ে এমন পদক্ষেপ গ্ৰহন করে নি।
সোনাহারের কৃষক সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।





