Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin • 22 Dec 2023, 07:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিশেষ অভিযানে ফরহাদ হোসেন (২৫) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ২২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার মড়াতল্লী মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ ফারক রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল।

অভিযানে মাদক সেবনরত অবস্থায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে গ্ৰেপ্তার করা হয়। ফরহাদ হোসেন তিনটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী এবং একটি মামলায় এজাহার নামীয় আসামী। আটক ফরহাদ হোসেন পৌরসভার সবুজ পাড়া এলাকার মোঃ হাছেন আলীর ছেলে।

মাদক ব্যবসায়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বলেন, "মাদক ব্যবসায়ী ফরহাদ হোসেনকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত এবং মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামী।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।