দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুইশো পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) রাত পৌনে নয়টায় উপজেলার চিলাহাটি ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিযানে চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার সংলগ্ন কাঁচা রাস্তা থেকে দুইশো পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ শহীদুল ইসলাম শহীদ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটক শহীদুল ইসলাম শহীদ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলগঞ্জ নগর পাড়া এলাকার মোঃ নূর ইসলামের ছেলে।
মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, "আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।"





