Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর

দেবীগঞ্জে ইউএনওর নাম্বার ক্লোন করে টাকা দাবি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে ইউএনওর নাম্বার ক্লোন করে টাকা দাবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে টাকা দাবি করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি ) দুপুরে আড়াইটার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অফিসিয়াল ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন।

 

জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজু ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আসাদুজ্জামান সুমনের মোবাইলে ফোনে কল করে নিজেকে দেবীগঞ্জের ইউএনও পরিচয় দেয়। এতে সন্দেহ হলে মুশফিকুর রহমান রাজু ও আসাদুজ্জামান সুমন ইউএনওকে বিষয়টি অবগত করেন। পরে নাম্বারটি ক্লোন হয়েছে বুঝতে পেরে অফিসিয়াল আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

এবিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান বলেন, আমার সরকারি নাম্বার ক্লোন করে বিভিন্ন ধরনের বরাদ্দ পাইয়ে দেয়ার নাম করে কয়েক জনের কাছে টাকা দাবি করা হয়। তাদের সন্দেহ হওয়ায় তারা আমাকে ফোন করে বিষয়টি জানান।

 

পরে নাম্বারটি ক্লোন করা হয়েছে বুঝতে পেরে যাতে ওই নম্বর থেকে কারো কাছে ফোন গেলে সবাই সর্তক থাকেন সে বিষয়ে নিজের আইডি থেকে পোস্ট করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।