Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
জাতীয়

দেবীগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ২৯ অক্টোবর) দেবীগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেলে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ ও শান্তি সমাবেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নূরুজ্জামান, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম রহমান সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ হাসান স্বপন ও সাধারণ সম্পাদক মোঃ রাজু আহমেদ মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান সাজু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম এমু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক মোনায়েম প্রধান নিলয় প্রমুখ।

এছাড়া পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উন্নয়ন ও শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহিনুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা গতকাল ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির জ্বালাও পোড়াও কর্মকান্ডের কথা তুলে ধরেন। বিএনপি তাদের পুরনো সন্ত্রাসী চেহারায় ফিরে এসেছে বলেও অভিযোগ করেন। এছাড়া বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নেতাকর্মীদের সামনে তুলে ধরা হয় এবং ভবিষ্যতে বিএনপি নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করলে তা কঠোরভাবে দমন করার কথা জানান বক্তারা ।

সন্ধ্যায় আলোচনাসভা শেষে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কয়েকশো নেতাকর্মী নিয়ে একটি বিক্ষোভ মিছিল দেবীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে বিজয় চত্বরে এসে শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।