Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা

admin • 15 Dec 2023, 10:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা

পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বর্ধিত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় দেবীগঞ্জ পৌর সদরের দেবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের আয়োজনে এই বর্ধিত ও কর্মী সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম সুইডেনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম সুজন।

বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম রহমান সরকার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ কৌশিক নাহিয়ান নাবিদ প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বস্তরের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মাজুর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। এছাড়া নির্বাচনে নৌকার বিজয় এবং কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন বক্তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।