Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দেবীগঞ্জের আলোচিত শাহনাজ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

admin • 02 May 2024, 07:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দেবীগঞ্জের আলোচিত শাহনাজ হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার

দেবীগঞ্জ (পঞ্চগড় )প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে আলোচিত শাহনাজ পারভীন হত্যা মামলার প্রধান আসামি রাজু মিয়াকে টাঙ্গাইলের কালিহাতী থেকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে দেবীগঞ্জ থানায় এবিষয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, শাহনাজ পরকীয়ার সম্পর্ক না রাখার জন্য অস্বীকৃতি জানালে সাবেক পরকীয়া প্রেমিক রাজু মিয়া গত ঈদুল ফিতরের দিন (১১ এপ্রিল) ঈদের নামাযের সময় বাসায় কেউ না থাকার সুযোগে ছোড়া দিয়ে শাহনাজের গলা কেটে হত্যা করে। এর আগে পরকীয়ার বিষয়টি জানাজানি হলে একাধিকবার স্থানীয়ভাবে শালিস হয়। পরে শাহনাজের স্বামী মজিদ জীবিকা নির্বাহের জন্য শাহনাজ ও তার দুই সন্তান নিয়ে ঢাকা চলে যায় এবং ঈদ করার উদ্দেশ্যে গ্ৰামের বাসায় আসে।

সহকারী পুলিশ সুপার আরো জানান, শাহনাজের পারভীনের স্বামী আব্দুল মজিদ বাদী হয়ে ঘটনার পর দিন (১২ এপ্রিল) রাজুকে আসামী করে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক থাকাকালীন সময়ে দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক কামাল উদ্দীন তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজু মিয়ার অবস্থান নিশ্চিত করে টাঙ্গাইলের কালিহাতী বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বুধবার (১ মে) কালিহাতী থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করেন।

সহকারী পুলিশ সুপার রুনা লায়লা আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শাহনাজকে ছুরিকাঘাতে হত্যার বিষয়টি স্বীকার করেছে।বৃহস্পতিবার রাজু মিয়াকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।