জেলার খবর
দুর্বৃত্তের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
admin
• 27 Aug 2022, 11:31 AM
• পঠিত 2 বার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (২২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ একজনকে আটক করেছে।
শনিবার সকালে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের ইদবারদি বাসস্ট্যান্ড সড়কে এ ঘটনা ঘটে। কাইয়ুম ওই এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে। তিনি স্যানিটারি ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় পুলিশ হিমেল (২৫) নামে এক যুবককে আটক করেছে। হিমেল ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, সকাল পৌনে ৭টার দিকে পরোটা কিনতে বাসা থেকে হোটেলের উদ্দেশ্যে বের হন কাইয়ুম। পরে সড়কের পাশে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয়রা। তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন আছে। কাইয়ুমের সঙ্গে কারও বিরোধ ছিল না বলে জানিয়েছেন স্বজনরা। তাকে বুকে ও হাতে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, নিহতের হাতে একটি দামি মুঠোফোন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুঠোফোনটি ছিনিয়ে নেয়ার জন্য তাকে হত্যা করা হয়েছে।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





