Wednesday, 4 November 2026
শিরোনাম
নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ মানিকগঞ্জ-রাজবাড়ী-পাবনায় হবে ওয়াই সেতু যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচার,সাবেক শিবির নেতা গ্রেপ্তার
ক্রিকেট খেলাধুলা

দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা মার্শ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা মার্শ

প্রবাদ বলে, শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু বিশ্বকাপ মিশনের শেষটা একেবারেই ভালো হলো না বাংলাদেশের জন্য। পুনের ব্যাটিং স্বর্গে লড়াকু পুঁজি গড়েও সাদামাটা বোলিংয়ের কারণে ম্যাচ হারতে হলো টাইগারদের।

 

৩০৮ রানের রানতাড়ায় নেমে এক মিচেল মার্শের কাছেই ধরাশায়ী হয়েছে বাংলাদেশের বোলিং ইউনিট।

রানতাড়ায় নেমে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছিল অস্ট্রেলিয়া। ইনসাইড এজে ট্রাভিস হেডের আউট বাদ দিলে পুরো ইনিংস এককভাবে নিয়ন্ত্রণ করেছেন মিচেল মার্শ।

 

প্রথমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১২০ রানের জুটি গড়েন মার্শ। এরপর ১৩২ রানে ওয়ার্নার ফিরে গেল স্টিভেন স্মিথের সঙ্গে গড়েন ১৭৫ রানের জুটি। ওই এক জুটিতেই জয়ের দেখা পায় অজিরা।

 

১৭ চার আর ৯ ছয়ে সাজানো ছিল মার্শের এই ম্যারাথন ইনিংস। তার ১৭৭ রানের এই ইনিংস বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ। সবমিলিয়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পঞ্চম সর্বোচ্চ ইনিংস খেলেছেন মার্শ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।