আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করেছে র্যাব-১৫। ২০ অক্টোবর ২০২৩ তারিখে ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে এবং ২৪ অক্টোবর ২০২৩ তারিখে বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্যদিয়ে দূর্গাপূজা শেষ হবে।
এ উপলক্ষ্যে র্যাব-১৫ এর দায়িত্বপূর্ণ বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বান্দরবান-চট্টগ্রাম সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বান্দরবান জেলার হাসপাতাল মোড়, কুহালং, তালুকদার পাড়া, রেইসা, মেঘলা, রুমা, টংকাবতী, রোয়াংছড়ি এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করা হয়।
শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে র্যাবের চেকপোস্ট এবং রোবাস্ট পেট্রোলিং এর ফলে কক্সবাজার ও বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা পরিলক্ষিত হয়নি। হিন্দু ধর্মালম্বীরদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫





