Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

দুপুরে প্রকাশ্যে ঝগড়া, সন্ধ্যায় স্ত্রীর মরদেহ উদ্ধার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
দুপুরে প্রকাশ্যে ঝগড়া, সন্ধ্যায় স্ত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে খাদিজা বেগম (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আশরাফুল (৩০) ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

 

বুধবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর (বেলের তল) গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম ওই এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে।

 

সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

   

ওসি বলেন, গৃহবধূর স্বামী আশরাফুল একজন ভবঘুরে। নিয়মিত কাজ করে না। প্রায়ই সে খাদিজার বাবার বাড়ি থেকে টাকা আনতে বলত। এনিয়ে মাঝেমধ্যেই তাদের মধ্যে ঝগড়া হতো। আজ দুপুরেও বাজারে প্রকাশ্যে এসব নিয়ে তাদের ঝগড়া হয়েছিল।

   

পরে সন্ধ্যার দিকে একই বিষয় নিয়ে আবারো তাদের ঝগড়া হয়। একপর্যায়ে আশরাফুল খাদিজাকে শ্বাসরোধে হত্যা করে। ঘটনার পর থেকে অভিযুক্ত আশরাফুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। ঘটনায় নিয়মিত মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।