Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

দুধ দিয়ে গোসল করে ৩৫-এর আন্দোলন থেকে বিদায় নিলেন আহ্বায়ক শুভ

• • পঠিত 27 বার
শেয়ার করুন:
দুধ দিয়ে গোসল করে ৩৫-এর আন্দোলন থেকে বিদায় নিলেন আহ্বায়ক শুভ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করে অধ্যাদেশের জারি প্রজ্ঞাপন জারি হয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করে ৩৫-এর আন্দোলন থেকে বিদায় নিয়েছেন আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে এ কাজ করেন তিনি।

 

এ বিষয়ে শরিফুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে আসছে। এমতাবস্থায় বর্তমান সরকার রাজপথে আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সুপারিশের প্রেক্ষিতে একটি সুপারিশ কমিটি করেন এবং কমিটির সুপারিশ আমলে নিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দুঃখ দূর করেন। এজন্য আমি সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং দুধ দিয়ে গোসল করে আন্দোলন থেকে বিদায় নিলাম।

 

এর আগে সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন একদল চাকরি প্রত্যাশী। তাদের এ আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গত ৩০ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করে।

 

এই কমিটির প্রধান করা হয়েছিল সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে, যিনি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান। কমিটির সদস্যসচিব ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটিতে আরও তিনজন সদস্য ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।