Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

admin • 14 Jan 2023, 09:08 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দুই সন্তান নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

লালমনিরহাটে দুই সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাপ দিয়ে এক মা আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুমটি রেলক্রসিং নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- লালমনিহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৮), তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন (৭) ও ছেলে তৌহিদ (২)। 

 

অভিযোগের প্রেক্ষাপটে এ ঘটনায় মৃত সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে শনিবার (১৪ জানুয়ারি) ভোরে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে সুমি আক্তারের স্বামী ও শাশুড়িকে আসামি করে লালমনিরহাট রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন সুমি আক্তারের বাবা আজিজুল ইসলাম।

 

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে স্বামী রাশেদুজ্জামানের সঙ্গে ঝগড়া হয় সুমির। ঝগড়ার একপর্যায়ে সুমির শাশুড়ী তাকে মারধর করেন। এরই জের ধরে শুক্রবার সকালে দুই ছেলে-মেয়েকে নিয়ে বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায় সুমি। পরে তারা অটোরিকশা যোগে বুড়িমারী এলাকার ঘুন্টি বাজার নামকস্থানের রেললাইনের সামনে দাঁড়ায় । এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি আসলে ট্রেনের সামনে দুই ছেলে-মেয়েকে নিয়ে ঝাঁপ দেন সুমি ।

 

এতে ট্রেনে কাটা পড়ে সুমি ও তার মেয়ে তাসিন ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় তার ছেলে তৌহিদ। পরে খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। আহত শিশু তৌহিদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরে আশঙ্কাজনক হওয়ায় আহত তৌহিদকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। 

 

এ বিষয়ে সুমির বাবা আজিজুল ইসলাম বলেন, থানায় অভিযোগ করেছি, পুলিশ এই হত্যার তদন্ত করবে। আমি বিশ্বাস করি পুলিশ এই হত্যার তদন্ত করে অপরাধীদের শাস্তি দেবে।

 

লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত বলেন, সুমি আক্তারের স্বামী রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অপর আসামি শাশুড়ী রাশেদা বেগমকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।