Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই সন্তানকে বিষপান করিয়ে বাবার আ'ত্ম হত্যা

admin • 14 Feb 2025, 02:53 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দুই সন্তানকে বিষপান করিয়ে বাবার আ'ত্ম হত্যা

হবিগঞ্জে দুই শিশু সন্তানকে বিষপান করিয়ে হত্যার পর বিষপানে আত্মহত্যা করেছেন এক বাবার।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে জেলার চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- কন্যা আয়েশা আক্তার (৩), খাদিজা আক্তার (৫) ও বাবা আব্দুর রউফ (৩২)।

তাদের পরিবার জানায়, রউফ দম্পতির প্রায়ই ঝগড়া হতো। গত দিন আগে গৃহবধূ দুই মেয়েকে রেখে এক বছরের শিশুকে নিয়ে বাবারবাড়ি  চলে যায়। এতে ক্ষুব্ধ হয়ে রাতে আব্দুর রউফ তার দুই শিশু কন্যার মুখে বিষ দিয়ে নিজেও পান করেন। এ সময় শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ঘরের লোকজন দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তাদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তারা জানান, অবস্থার অবনতি ঘটলে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন আব্দুর রউফও মারা যায়।

এদিন দুপুর ১২টা পর্যন্ত এই ঘটনায় কোনো পুলিশ ফাইল হয়নি বলে জানা গেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।