Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই টিকিট কালোবাজারিকে আটক করে একজনকে ছেড়ে দিল ডিবি

admin • 16 Oct 2023, 11:09 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
দুই টিকিট কালোবাজারিকে আটক করে একজনকে ছেড়ে দিল ডিবি

জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশন থেকে দুই টিকিট কালোবাজারিকে আটকের কয়েক ঘন্টা পরে নূর মোহাম্মদ ফজল নামে একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের জেলা গোয়েন্দা পুলিশের ( ডিবি) বিরুদ্ধে।

তবে জামালপুর ওসি ডিবি বলছেন, দুইজনকে আটক করে কার্যালয়ে নিয়ে গেলেও একজনের কাছে টিকিট না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ছাড়া পাওয়া নূর মোহাম্মদ ফজল (৫৩) মেলান্দহ পৌর শহরের শাহাজাতপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। আটককৃত মাসুদ রানা (৩৮) পৌর শহরের পশ্চিম জালালপুর এলাকার মৃত সুরুজ্জামানের ছেলে।

গত রোববার (১৫ অক্টোবর ) দুপুর‌ ২টা দিকে রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে দুই জনকে আটক করে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যায়। পরে ডিবি'র ওসি বিকাল সাড়ে ৩টা দিকে আটককৃত দুইজনের ছবি এবং তথ্য "পুলিশ নিউজ জামালপুর" নামে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি প্রেস বিজ্ঞপ্তি দেন।

খোঁজখবর নিয়ে জানা যায়,' মেলান্দহ রেলওয়ে স্টেশনে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারি চলছে। গতকাল রোববার দুপুর ২ টা দিকে ডিবি পুলিশের একদল পুলিশ স্টেশনের প্ল্যাটফর্মে অভিযান পরিচালনা করে হাতেনাতে ট্রেনের টিকেট সহ মো. মাসুদ রানা ও নূর মোহাম্মদ ফজলকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যান। পরে জামালপুরের সাংবাদিকদের নিয়ে পুলিশের খোলা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে (পুলিশের প্রেস ব্রিফিংয়ের গ্রুপে) আটককৃত দুই টিকেট কালোবাজারির ছবি ও তথ্য সহ একটি প্রেস বিজ্ঞপ্তি দেন ডিবির ওসি। তাঁর কিছুক্ষণ পরেই ওই গ্রুপ থেকে ছবি এবং তথ্য সরিয়ে ফেলেন তিনি। এর মধ্যেই এ তথ্যে ফেসবুক ও অনলাইনে নিউজ পোর্টালে দুইজনের আটকের খবরটি ছড়িয়ে পড়ে।

পরে রাত সাড়ে ৮টা দিকে আটককৃত নুর মোহাম্মদ ফজলকে মেলান্দহ স্টেশন সংলগ্ন শিমুলতলা বাজারে ঘুরা ফেরা করতে দেখে স্থানীয়রা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে আটকের কয়েক ঘন্টার মধ্যেই একজন টিকিট কালোবাজারি ছাড়া পায় এ নিয়ে প্রশ্ন তুলেন অনেকেই।

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে মেলান্দহ থানায় টিকিট কালোবাজারির একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মাসুদকে গ্রেপ্তার দেখানো হয়।এছাড়াও আরও পাঁচজনকে পলাতক আসামী করা হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মেলান্দহ পৌর শহরের স্টেশন এলাকার কয়েকজন বলেন, গত রোববার দুপুরের কমিউটার ট্রেন স্টেশনে আসার আগে সিভিল পোশাকে ৫-৬ জন ডিবি পুলিশ এসে মাসুদ ও ফজল কে টিকিটসহ আটক করে। রাতে ফজলকে স্টেশন এলাকায় ঘুরা ফেরা করতে দেখি। আটকের কয়েক ঘন্টা পরে সে কিভাবে ছাড়া পেলো এটাই ভাবতে পারিনা। ফজল পৌরসভার সাবেক কাউন্সিলর তার ভাই ভাতিজা প্রভাবশালী দীর্ঘদিন থেকেই সে টিকিট কালোবাজারির ব্যবসা করে। তার বিরুদ্ধে কিছু বলাও যায়না।

এ বিষয়ে জামালপুর পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, দুইজনকে আটক করে আনা হয়েছিলো। একজনের কাছে টিকিট না পাওয়ায় এসপি স্যারের সাথে কথা বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। যার কাছে টিকিট পাওয়া গেছে তাকে মামলার আসামী করা হয়েছে। এছাড়া ওই মামলায় আরও পাঁচ জনকে আসামী করা হয়েছে।

 

তিনি আরও বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আটককৃতদের ছবিসহ তথ্য দেওয়া হয়েছিলো।আপডেটের সাথে তথ্যটির মিল না থাকায় সেটা ছড়িয়ে নেওয়া হয়েছে। যারা নিউজ করেছিলো তারা আপডেট তথ্যটি নেয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।